জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করল লুফথানসা

চলমান বৈশ্বিক সংকটে জ্বালানির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এবার এ সংকটের মুখে প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা। বুধবার (২২ এপ্রিল) স্কাই নিউজে প্রকাশিত প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে থাকায় খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। লুফথানসা তাদের লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধ করেছে। পাশাপাশি ২৭টি বিমানকে অবসর দেওয়া হচ্ছে। লুফথানসা জানিয়েছে, জেট জ্বালানির দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। অক্টোবর পর্যন্ত এই ফ্লাইট কমানোর ফলে প্রায় ৪০ হাজার টন জেট জ্বালানি সাশ্রয় হবে। তবে এটি তাদের মোট আসন সক্ষমতার মাত্র এক শতাংশের সমান। সংস্থাটি আরও জানায়, তারা ইউরোপীয় রুট পুনর্বিন্যাস করছে। ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে অলাভজনক রুট বন্ধ করা হচ্ছে। পাশাপাশি সম্প্রসারণ করা হবে জুরিখ, ব্রাসেলস ও ভিয়েনা থেকে বিদ্যমান রুট। এদিকে, বাড়তি খরচের প্রভাব পড়তে শুরু করেছে যাত্রীদের ওপরও। ইতোমধ্যে বিমান টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল সম্প্রতি জানিয়েছেন, ইউ

জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করল লুফথানসা
চলমান বৈশ্বিক সংকটে জ্বালানির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এবার এ সংকটের মুখে প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা। বুধবার (২২ এপ্রিল) স্কাই নিউজে প্রকাশিত প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে থাকায় খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। লুফথানসা তাদের লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধ করেছে। পাশাপাশি ২৭টি বিমানকে অবসর দেওয়া হচ্ছে। লুফথানসা জানিয়েছে, জেট জ্বালানির দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। অক্টোবর পর্যন্ত এই ফ্লাইট কমানোর ফলে প্রায় ৪০ হাজার টন জেট জ্বালানি সাশ্রয় হবে। তবে এটি তাদের মোট আসন সক্ষমতার মাত্র এক শতাংশের সমান। সংস্থাটি আরও জানায়, তারা ইউরোপীয় রুট পুনর্বিন্যাস করছে। ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে অলাভজনক রুট বন্ধ করা হচ্ছে। পাশাপাশি সম্প্রসারণ করা হবে জুরিখ, ব্রাসেলস ও ভিয়েনা থেকে বিদ্যমান রুট। এদিকে, বাড়তি খরচের প্রভাব পড়তে শুরু করেছে যাত্রীদের ওপরও। ইতোমধ্যে বিমান টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল সম্প্রতি জানিয়েছেন, ইউরোপে সর্বোচ্চ ছয় সপ্তাহের জেট জ্বালানি মজুত থাকতে পারে। বিশ্বজুড়ে বেশিরভাগ বিমানসংস্থা বর্তমানে চড়া ব্যয়ের চাপে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow