জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।    বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় শহরের ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ এবং পৌর যুবদলের সা

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।   

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় শহরের ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশন কর্মসূচিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow