স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় আমির হামজা নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে এবং বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে দেওয়া রুটি-কলা ও ডিম নিয়ে গাড়িটি পেছন দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছিল। এসময় স্কুলমাঠে থাকা শিশু আমির হামজা গাড়িটির পেছনে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। আরও পড়ুন টিফিনের ঘণ্টা বাজলেই বদলে যায় মাহিমের পরিচয় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসিফ ইকবাল/এসআর/এএসএম

স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় আমির হামজা নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে এবং বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে পুলিশ।

স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে দেওয়া রুটি-কলা ও ডিম নিয়ে গাড়িটি পেছন দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছিল। এসময় স্কুলমাঠে থাকা শিশু আমির হামজা গাড়িটির পেছনে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow