জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে আবু বকর সভাপতি ও শামীম কাদির সাঃ সম্পাদক

উৎসব মূখর পরিবেশে ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে আবু বকর সিদ্দিক সভাপতি ও শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) জয়পুরহাট প্রেসক্লাব ভবনে ওই সাধরণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন কারী সাংবাদিক নজরুল ইসলাম। ফলাফলে বাংলা ভিশনের সাংবাদিক আবু বকর সিদ্দিক ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ডিবি সি নিউজ প্রতিনিধি শামীম কাদির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি সোহেল আহমেদ লিও, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, লাইব্রেরী সম্পাদক জাহিদুল ইসলাম , দফতর সম্পাদক মিলন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শীতল চন্দ্র এবং কার্যকরী সদস্য পদে আতাউর রহমান, রুহুল আমীন ও পুলক সরকার নির্বাচিত হয়েছেন। দ্বি-বার্ষিক নির্বাচনে জয়পুরহাট প্রেসক্লাবের ৪৮ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন নজরুল ইসলাম, এ্যাডঃ আরাফাত হোসেন মুন ও সুজন কু

জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে আবু বকর সভাপতি ও শামীম কাদির সাঃ সম্পাদক

উৎসব মূখর পরিবেশে ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে আবু বকর সিদ্দিক সভাপতি ও শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) জয়পুরহাট প্রেসক্লাব ভবনে ওই সাধরণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন কারী সাংবাদিক নজরুল ইসলাম।

ফলাফলে বাংলা ভিশনের সাংবাদিক আবু বকর সিদ্দিক ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ডিবি সি নিউজ প্রতিনিধি শামীম কাদির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি সোহেল আহমেদ লিও, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, লাইব্রেরী সম্পাদক জাহিদুল ইসলাম , দফতর সম্পাদক মিলন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শীতল চন্দ্র এবং কার্যকরী সদস্য পদে আতাউর রহমান, রুহুল আমীন ও পুলক সরকার নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক নির্বাচনে জয়পুরহাট প্রেসক্লাবের ৪৮ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন নজরুল ইসলাম, এ্যাডঃ আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow