জয়পুরহাটে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে জয়পুরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজ কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, বন সংরক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ প্রমুখ।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী উদ্যোগের সুফলগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।বক্তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত

জয়পুরহাটে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে জয়পুরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজ কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, বন সংরক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী উদ্যোগের সুফলগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

বক্তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া নারীদের যাতায়াত ও ক্ষমতায়নের জন্য বিশেষ পরিবহন সেবাসহ নানামুখী উদ্যোগের সুফল সরাসরি সাধারণ মানুষ ভোগ করছে। এসব উন্নয়নমূলক কার্যক্রমের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

এই প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জয়পুরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow