ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আকাশ দাশ নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় নগরীর পাহাড়তলী থানাধীন বিটাক স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ দাশ (৩০) দক্ষিণ কাট্রলীর দোহাপাড়ার বাবুল দাশের ছেলে। তিনি স্টেডিয়াম এলাকায় অ্যাসটেক নামের একটি পলিথিন কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রায়হান ও নাজমুল মাইকেল দুজন তর্কে জড়ায়। এ সময় হাতাহাতির একপর্যায়ে আকাশ দাশ তাদেরকে থামাতে গেলে রায়হান, নাজমুলসহ আরও পাঁচজন তার ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, ছুরিকাঘাতে আকাশ নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।