ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

দীর্ঘ প্রায় ৮ বছর পরে জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শাহরিয়ার রাসেল। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির নেতাদের আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এদিকে নতুন কমিটি ঘিরে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ ছাড়া কমিটি ঘোষণা হওয়ার পর সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

দীর্ঘ প্রায় ৮ বছর পরে জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শাহরিয়ার রাসেল।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির নেতাদের আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘিরে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ ছাড়া কমিটি ঘোষণা হওয়ার পর সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পন করেছে, তা সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পালন করবো।

সভাপতি মো. ইমরান হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামে হামলা-মামলার শিকার হয়েছি। তবুও জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ঝিনাইদহের ছাত্রজনতাকে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। এটি কেবল একটি পদ নই, এই দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অঙ্গীকার পূরণের পথে নতুন পথচলা। সাধারণ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমি কাজ করতে চাই।

এম শাহাজান/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow