‘ঝড়ের আগে নীরবতা’, ট্রাম্পের নতুন বার্তা
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ‘ঝড়ের আগে নীরবতা’ শিরোনামের একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন। ট্রাম্পের ওই পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এআই দিয়ে তৈরি ছবিতে ট্রাম্পকে এক মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালের পাশে দাঁড়িয়ে ক্যামেরার দিকে ইঙ্গিত করতে দেখা যায়। পেছনে উত্তাল সমুদ্র ও একাধিক যুদ্ধজাহাজের দৃশ্য রয়েছে। ছবিতে কিছু জাহাজে ইরানের পতাকাও দেখা যায়। ছবির সঙ্গে ট্রাম্প শুধু লিখেছেন, ‘এটি ঝড়ের আগের নীরবতা।’ কিছু ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়েছে, নতুন করে সংঘাত শুরু হলে তা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ‘ঝড়ের আগে নীরবতা’ শিরোনামের একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন। ট্রাম্পের ওই পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এআই দিয়ে তৈরি ছবিতে ট্রাম্পকে এক মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালের পাশে দাঁড়িয়ে ক্যামেরার দিকে ইঙ্গিত করতে দেখা যায়। পেছনে উত্তাল সমুদ্র ও একাধিক যুদ্ধজাহাজের দৃশ্য রয়েছে। ছবিতে কিছু জাহাজে ইরানের পতাকাও দেখা যায়।
ছবির সঙ্গে ট্রাম্প শুধু লিখেছেন, ‘এটি ঝড়ের আগের নীরবতা।’
কিছু ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়েছে, নতুন করে সংঘাত শুরু হলে তা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
তবে ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
What's Your Reaction?