ঝড়ো বাতাস, দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দেশের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফে‌রি চলাচল। শ‌নিবার (২ মে) দুপুর পৌনে ২টার দিক থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফে‌রি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দ‌ক্ষিণাঞ্চল থেকে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রীরা। এ সময় দৌলত‌দিয়া প্রান্তের সড়কে নদী পারের জন্য আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে দুপুর ১টা ৪৫ মি‌নিট থেকে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। প‌রি‌স্থি‌তি স্বাভাবিক হলে পুনরায় ফে‌রি চলাচল শুরু হবে। রুবেলুর রহমান/এনএইচআর/এমএস

ঝড়ো বাতাস, দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দেশের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফে‌রি চলাচল। শ‌নিবার (২ মে) দুপুর পৌনে ২টার দিক থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফে‌রি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দ‌ক্ষিণাঞ্চল থেকে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রীরা। এ সময় দৌলত‌দিয়া প্রান্তের সড়কে নদী পারের জন্য আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে দুপুর ১টা ৪৫ মি‌নিট থেকে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। প‌রি‌স্থি‌তি স্বাভাবিক হলে পুনরায় ফে‌রি চলাচল শুরু হবে।

রুবেলুর রহমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow