টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। অভিযানে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত কয়েকটি সন্দেহজনক গোপন কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিমের নেতৃত্বে এবং কোম্পানি কমান্ডার মো. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব সূত্রে জানা যায়, টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি কক্ষের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন জায়গা এবং মাদক ব্যবসায়ীদের যাতায়াতের জন্য ব্যবহৃত একটি সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের আগেই কোনো একটি মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় মাদক ব্যবসায়ীরা সতর্ক হয়ে আত্মগোপনে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। ফলে অভিযানে কোনো উল্লেখযোগ্য মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম বলেন, মাদক নির্মূলে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। টঙ্গীর মাজার বস্তিসহ যেসব এ

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ
গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। অভিযানে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত কয়েকটি সন্দেহজনক গোপন কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিমের নেতৃত্বে এবং কোম্পানি কমান্ডার মো. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব সূত্রে জানা যায়, টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি কক্ষের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন জায়গা এবং মাদক ব্যবসায়ীদের যাতায়াতের জন্য ব্যবহৃত একটি সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের আগেই কোনো একটি মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় মাদক ব্যবসায়ীরা সতর্ক হয়ে আত্মগোপনে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। ফলে অভিযানে কোনো উল্লেখযোগ্য মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম বলেন, মাদক নির্মূলে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। টঙ্গীর মাজার বস্তিসহ যেসব এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, সেসব এলাকায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, অভিযানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow