টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হাতছাড়া করেছে সফরকারীরা। এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। টস হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব্যাটিং। অন্যদিকে হৃদয় বলেন, এটি দিনের ম্যাচ হওয়ায় উইকেটে থাকা সম্ভাব্য আর্দ্রতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও ছিটকে গেছেন দল থেকে। বাংলাদেশ একাদশে স্পিন আক্রমণের দায়িত্বে থাকছেন নাসুম আহমেদ ও মাহেদী হাসান। এসকেডি/এমএমআর
জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হাতছাড়া করেছে সফরকারীরা।
এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
টস হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব্যাটিং। অন্যদিকে হৃদয় বলেন, এটি দিনের ম্যাচ হওয়ায় উইকেটে থাকা সম্ভাব্য আর্দ্রতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও ছিটকে গেছেন দল থেকে। বাংলাদেশ একাদশে স্পিন আক্রমণের দায়িত্বে থাকছেন নাসুম আহমেদ ও মাহেদী হাসান।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?