টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

সুপার এইটের গ্রুপ ‘১’ এর প্রথম ম্যাচ আজ। গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মুখোমুখি হতে যাচ্ছে একে-অপরের। সেই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে ফিল্ডিংয়ে ভারত। রোববার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গত আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুই দলই এবারের আসরেও ভালো অবস্থানে রয়েছে। দুই দলই গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে উত্তীর্ণ হয়েছে সুপার এইটে। ভারত ছিল ‘এ’ গ্রুপে। সেখানে হারিয়েছে নেদারল্যান্ডস, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে নিউজিল্যান্ড, আফানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা একাদশ এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি। ভারত একাদশ অভিষেক শর্মা, ইশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিংহ, ও

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

সুপার এইটের গ্রুপ ‘১’ এর প্রথম ম্যাচ আজ। গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মুখোমুখি হতে যাচ্ছে একে-অপরের। সেই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে ফিল্ডিংয়ে ভারত।

রোববার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

গত আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুই দলই এবারের আসরেও ভালো অবস্থানে রয়েছে। দুই দলই গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে উত্তীর্ণ হয়েছে সুপার এইটে। ভারত ছিল ‘এ’ গ্রুপে। সেখানে হারিয়েছে নেদারল্যান্ডস, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্রকে।

অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে নিউজিল্যান্ড, আফানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা একাদশ

এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

ভারত একাদশ

অভিষেক শর্মা, ইশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow