টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১১)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে তারা তিনজন একসঙ্গে মাদরাসার পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এসময় একজনের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে দুজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে জীবিত উদ্ধার করা হয়। তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান দুজনের মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ আল নোমান/ইএ

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১১)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে তারা তিনজন একসঙ্গে মাদরাসার পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এসময় একজনের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে দুজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে জীবিত উদ্ধার করা হয়। তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান দুজনের মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল নোমান/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow