টাঙ্গাইলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত রিহান সিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে। পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে টাকা দাবি করেন। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। রিহানকে আটকের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছি। এ বিষয়ে মির্জাপুর থানার এএসআই সাদেকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি

টাঙ্গাইলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত রিহান সিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে টাকা দাবি করেন। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। রিহানকে আটকের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছি।

এ বিষয়ে মির্জাপুর থানার এএসআই সাদেকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা
হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow