টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাসের আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়ে লিওনেল স্কালোনির দল এখন ফুটবল ইতিহাসের সেই অল্প কয়েকটি দেশের কাতারে, যারা ধারাবাহিক দুই আসরের ফাইনাল খেলেছে। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফলে টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলার কীর্তি গড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার দ্বিতীয়বারের মতো টানা দুই আসরের ফাইনালে ওঠা। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপেও তারা পরপর ফাইনাল খেলেছিল। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার টানা ফাইনাল খেলেছে কেবল দুটি দল- ব্রাজিল (১৯৯৪-২০০২) এবং জার্মানি (১৯৮২-১৯৯০)। দুইবার টানা ফাইনাল খেলার কীর্তি রয়েছে ইতালি (১৯৩৪-১৯৩৮), ব্রাজিল (১৯৫৮-১৯৬২), নেদারল্যান্ডস (১৯৭৪-১৯৭৮), আর্জেন্টিনা (১৯৮৬-১৯৯০ ও ২০২২-২০২৬) এবং ফ্রান্সের (২০১৮-২০২২)। এবারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়ার সুযোগও থাকছে আলবিসেল
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাসের আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়ে লিওনেল স্কালোনির দল এখন ফুটবল ইতিহাসের সেই অল্প কয়েকটি দেশের কাতারে, যারা ধারাবাহিক দুই আসরের ফাইনাল খেলেছে।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফলে টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলার কীর্তি গড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার দ্বিতীয়বারের মতো টানা দুই আসরের ফাইনালে ওঠা। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপেও তারা পরপর ফাইনাল খেলেছিল।
এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার টানা ফাইনাল খেলেছে কেবল দুটি দল- ব্রাজিল (১৯৯৪-২০০২) এবং জার্মানি (১৯৮২-১৯৯০)। দুইবার টানা ফাইনাল খেলার কীর্তি রয়েছে ইতালি (১৯৩৪-১৯৩৮), ব্রাজিল (১৯৫৮-১৯৬২), নেদারল্যান্ডস (১৯৭৪-১৯৭৮), আর্জেন্টিনা (১৯৮৬-১৯৯০ ও ২০২২-২০২৬) এবং ফ্রান্সের (২০১৮-২০২২)।
এবারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়ার সুযোগও থাকছে আলবিসেলেস্তেদের সামনে।
আইএইচএস/
What's Your Reaction?