টি স্পোর্টসকে হারিয়ে জাগো নিউজের শুভ সূচনা
কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা করেছে টিম জাগো নিউজ। টি স্পোর্টসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে টি স্পোর্টসকে হারিয়ে জয় নিশ্চিত করে জাগো নিউজ। দলের পক্ষে গোলকিপার ইমাম হাসান সোহেল দুর্দান্ত নৈপুণ্য দেখান। তিনি টাইব্রেকারে টি স্পোর্টসের তিনটা গুরুত্বপূর্ণ শট রুখে দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। খেলা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের হাত থেকে ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেন টিম জাগোর গোল কিপার ইমাম হাসান সোহেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার নওমী, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসাসহ অনেকে। ইএআর/এমআইএইচএস/
কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা করেছে টিম জাগো নিউজ। টি স্পোর্টসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে টি স্পোর্টসকে হারিয়ে জয় নিশ্চিত করে জাগো নিউজ।
দলের পক্ষে গোলকিপার ইমাম হাসান সোহেল দুর্দান্ত নৈপুণ্য দেখান। তিনি টাইব্রেকারে টি স্পোর্টসের তিনটা গুরুত্বপূর্ণ শট রুখে দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
খেলা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের হাত থেকে ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেন টিম জাগোর গোল কিপার ইমাম হাসান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার নওমী, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসাসহ অনেকে।
ইএআর/এমআইএইচএস/
What's Your Reaction?