শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতি মিয়া নামে এক সৎ বাবাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । বুধবার (৬ মে) মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৫ মে) টাঙ্গাইল মির্জাপুরের দেওঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতার মতি উপজেলার চানদহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মরহুম সবুর আলী বেপারীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। ভুক্তভোগী শিশুর মা গণমাধ্যমকে জানান, মতি মিয়া পাঁচ বছর আগে তাকে ৬ মাসের অন্তঃসত্তা অবস্থায় বিয়ে করেন। গত শুক্রবার (১ মে) রাতে আমার মেয়েকে মতি ধর্ষণ করে। আমি বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় শনিবার সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, মতি মিয়া একজন মাদকাসক্ত। কয়েক মাস আগেও সে আমার অবুঝ মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসীকে জানালেও মতি মিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এ নিয়ে আমাকে একাধিকবার মারধ
মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতি মিয়া নামে এক সৎ বাবাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
বুধবার (৬ মে) মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৫ মে) টাঙ্গাইল মির্জাপুরের দেওঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতার মতি উপজেলার চানদহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মরহুম সবুর আলী বেপারীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
ভুক্তভোগী শিশুর মা গণমাধ্যমকে জানান, মতি মিয়া পাঁচ বছর আগে তাকে ৬ মাসের অন্তঃসত্তা অবস্থায় বিয়ে করেন। গত শুক্রবার (১ মে) রাতে আমার মেয়েকে মতি ধর্ষণ করে। আমি বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় শনিবার সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, মতি মিয়া একজন মাদকাসক্ত। কয়েক মাস আগেও সে আমার অবুঝ মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসীকে জানালেও মতি মিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এ নিয়ে আমাকে একাধিকবার মারধর করে মতি মিয়া।
ওসি মানবেন্দ্র বালো বলেন, ভিকটিমের মা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনা শোনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবির একটি চৌকস দল ছদ্মবেশে মতিকে গ্রেফতার অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মতি মিয়াকে টাঙ্গাইলের দেওঘাটা গরুর হাট থেকে গ্রেফতার করা হয়।
মো. সজল আলী/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?