টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা, অস্ট্রীয় তরুণের কারাদণ্ড

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে জঙ্গি হামলার পরিকল্পনার দায়ে ২১ বছর বয়সী এক তরুণকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অস্ট্রিয়ার গোপনীয়তা আইনের কারণে অভিযুক্তের নাম বেরান এ হিসেবে প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে ভিয়েনাতে সুইফটের ‘ইরাস ট্যুর’-এর তিনটি নির্ধারিত কনসার্টের প্রথমটি শুরুর ঠিক আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হামলার আশঙ্কায় সঙ্গে সঙ্গে বাতিল করা হয় তিনটি কনসার্টই, যার টিকিট কিনেছিলেন প্রায় দুই লাখ দর্শক। প্রসিকিউটররা আদালতকে জানান, বেরান এ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং হামলার জন্য অবৈধভাবে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। তিনি একটি মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টা করলেও তা সফল হয়নি। আদালতের মনোরোগ বিশেষজ্ঞ পিটার হফম্যান বলেন, অভিযুক্তের মধ্যে কোনো মানসিক রোগের লক্ষণ পাওয়া যায়নি। তার উগ্রবাদে জড়িয়ে পড়ার পেছনে কোনো মনোরোগজনিত ব্যাখ্যাও নেই। মামলায় আরেক অভিযুক্ত ২১ বছর বয়সী স্লোভা

টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা, অস্ট্রীয় তরুণের কারাদণ্ড
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে জঙ্গি হামলার পরিকল্পনার দায়ে ২১ বছর বয়সী এক তরুণকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অস্ট্রিয়ার গোপনীয়তা আইনের কারণে অভিযুক্তের নাম বেরান এ হিসেবে প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে ভিয়েনাতে সুইফটের ‘ইরাস ট্যুর’-এর তিনটি নির্ধারিত কনসার্টের প্রথমটি শুরুর ঠিক আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হামলার আশঙ্কায় সঙ্গে সঙ্গে বাতিল করা হয় তিনটি কনসার্টই, যার টিকিট কিনেছিলেন প্রায় দুই লাখ দর্শক। প্রসিকিউটররা আদালতকে জানান, বেরান এ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং হামলার জন্য অবৈধভাবে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। তিনি একটি মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টা করলেও তা সফল হয়নি। আদালতের মনোরোগ বিশেষজ্ঞ পিটার হফম্যান বলেন, অভিযুক্তের মধ্যে কোনো মানসিক রোগের লক্ষণ পাওয়া যায়নি। তার উগ্রবাদে জড়িয়ে পড়ার পেছনে কোনো মনোরোগজনিত ব্যাখ্যাও নেই। মামলায় আরেক অভিযুক্ত ২১ বছর বয়সী স্লোভাক নাগরিক আরদা কে-ও বিচারাধীন ছিলেন। তিনি ইসলামিক স্টেটের একটি সেলের সঙ্গে যুক্ত থাকার দায়ে ১২ বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। রায় ঘোষণার আগে আদালতে বেরান এ নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। হামলার পরিকল্পনা নস্যাৎ হওয়ার পর টেইলর সুইফট বলেছিলেন, ঘটনাটি তাকে নতুন ধরনের ভয় ও উদ্বেগের মুখোমুখি করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের তৎপরতার কারণেই মানুষকে প্রাণহানির শোক নয়, কেবল বাতিল হওয়া কনসার্টের হতাশা নিয়ে ফিরতে হয়েছে। সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow