টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

কক্সবাজারের টেকনাফে মাঝরাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মোহাম্মদ কলিমুল্লাহ জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত গভীর হলে হঠাৎ একাধিক গুলির বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, হোয়াইক্যং নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকার একদল সশস্ত্র ডাকাত ও মাদক কারবারি গ্রুপ ফাঁকা গুলি বর্ষণ করেছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়া জানান, সাতঘরিয়া পাড়া এলাকায় রাতে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে কারা এ গুলিবর্ষণ করেছে এবং কেন- সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ জানান, নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকায় গুলিবর্ষণের ঘটনায় কেউ তাদের অবগত করেনি। তবে রাতে পুলিশের টহল টিম দায়িত্বে ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

কক্সবাজারের টেকনাফে মাঝরাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদ কলিমুল্লাহ জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত গভীর হলে হঠাৎ একাধিক গুলির বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, হোয়াইক্যং নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকার একদল সশস্ত্র ডাকাত ও মাদক কারবারি গ্রুপ ফাঁকা গুলি বর্ষণ করেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়া জানান, সাতঘরিয়া পাড়া এলাকায় রাতে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে কারা এ গুলিবর্ষণ করেছে এবং কেন- সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ জানান, নয়াবাজার সাতঘরিয়া পাড়া এলাকায় গুলিবর্ষণের ঘটনায় কেউ তাদের অবগত করেনি। তবে রাতে পুলিশের টহল টিম দায়িত্বে ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow