টেকনাফে জেলেদের দুর্দিনে পাশে দাঁড়াল বিজিবি

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্যোগে টেকনাফ সীমান্তের ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন সুলিশ পাড়া এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। এদিকে, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সংকটে পড়া পরিবারগুলো বিজিবির এই খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। সুবিধাভোগী জেলেরা জানান, প্রতি বছরই মাছ ধরা বন্ধের এই কঠিন সময়ে বিজিবির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়। এবারও সঠিক সময়ে এই মানবিক সহায়তা পাওয়ায় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, তারা নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের দুর্দিনে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে হ্নীলা বিওপির আওতাধীন ১৩০টি জেলে পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে

টেকনাফে জেলেদের দুর্দিনে পাশে দাঁড়াল বিজিবি

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্যোগে টেকনাফ সীমান্তের ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন সুলিশ পাড়া এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

এদিকে, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সংকটে পড়া পরিবারগুলো বিজিবির এই খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। সুবিধাভোগী জেলেরা জানান, প্রতি বছরই মাছ ধরা বন্ধের এই কঠিন সময়ে বিজিবির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়। এবারও সঠিক সময়ে এই মানবিক সহায়তা পাওয়ায় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, তারা নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের দুর্দিনে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে হ্নীলা বিওপির আওতাধীন ১৩০টি জেলে পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় যখন অনেক পরিবারে দেখা দিয়েছে অনিশ্চয়তা, তখন বিজিবির এই খাদ্য সহায়তা নতুন করে আশার আলো দেখিয়েছে উপকূলের জেলেদের।

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবি নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow