টেকনাফে বিলাসবহুল গাড়িতে মিললো ৮০ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে বিলাসবহুল প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় ইমন হোছাইন (২৮) নামে এক যুবককে আটক করা হয়।  বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া। আটক ইমন হোছাইন (২৮) ওই প্রাইভেটকারটি মালিক। তিনি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়ার কবির আহমেদের ছেলে। অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেটকারে করে মেরিন ড্রাইভ দিয়ে ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে নেওয়া হচ্ছে। এরপর চেকপোস্টে যানবাহন তল্লাশি জোরদার করা হয়। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস থামিয়ে তল্লাশি চালালে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার গোপন বক্স থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং

টেকনাফে বিলাসবহুল গাড়িতে মিললো ৮০ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে বিলাসবহুল প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় ইমন হোছাইন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া।

আটক ইমন হোছাইন (২৮) ওই প্রাইভেটকারটি মালিক। তিনি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়ার কবির আহমেদের ছেলে।

অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেটকারে করে মেরিন ড্রাইভ দিয়ে ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে নেওয়া হচ্ছে। এরপর চেকপোস্টে যানবাহন তল্লাশি জোরদার করা হয়। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস থামিয়ে তল্লাশি চালালে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার গোপন বক্স থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় গাড়িসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। আটক ইমন হোছাইন টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার বাসিন্দা।

তিনি বলেন, আটক ব্যক্তি ও জব্দ আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow