টেম্পাকো কারখানায় আগুন, অসুস্থ ৪ শ্রমিক

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টেম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে চারজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানের ভেতরে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ফায়ার টিম প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহত শ্রমিকরা হলেন, কারখানার মেশিন অপারেটর রবিন (২৮), কালাম শেখ, মুস্তাফিজ, তানভীর আহমেদ (২৪), মামুন (৩৫)। তারা সবাই আগুন নেভানোর কাজে অংশ নিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিস মজিদ জানান, আগুন নেভানোর সময় কেমিক্যাল গ্যাসের গন্ধে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুরের শহীদ

টেম্পাকো কারখানায় আগুন, অসুস্থ ৪ শ্রমিক

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টেম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে চারজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানের ভেতরে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ফায়ার টিম প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আহত শ্রমিকরা হলেন, কারখানার মেশিন অপারেটর রবিন (২৮), কালাম শেখ, মুস্তাফিজ, তানভীর আহমেদ (২৪), মামুন (৩৫)।

তারা সবাই আগুন নেভানোর কাজে অংশ নিয়ে কেমিক্যাল গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিস মজিদ জানান, আগুন নেভানোর সময় কেমিক্যাল গ্যাসের গন্ধে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আগুন লাগার ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুন লাগার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। আমরা আসার পূর্বে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে আমরা সেখানে ডাম্পিংয়ের কাজে অংশ নিয়েছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কী কারণে বা কেন আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow