টেস্ট সিরিজ শেষে প্রিমিয়ার লিগে নেমেই সেঞ্চুরি শান্তর

বাংলাদেশ যে যোগ্যতার ও শ্রেয়তর দল হিসেবেই পাকিস্তানকে ২ ম্যাচের টেস্ট সিরিজে তুলোধুনো করেছে এবং টাইগাররা যে সবাই ফর্মের চূড়ায় আছেন ও টগবগ করে ফুটছেন, তার প্রমাণ মিলল আজ ২৩মে। টেস্ট সিরিজের কারণে প্রিমিয়ার লিগের প্রথম ৬ ম্যাচ খেলতে না পারা ক্রিকেটাররা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম মাঠে নেমেই ব্যাট ও বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছেন। বিকেএসপি ৩ নম্বর মাঠে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর তাইজুল ইসলাম মোহামেডানের পক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন। একইভাবে ইউল্যাব মাঠে আবাহনীর হয়ে এবারের লিগে প্রথম খেলতে নেমেই অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইউল্যাব মাঠে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিরর ওপর ভর করে অগ্রণী ব্যাংককে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী। প্রথম সেশনে ৫ বোলার রোহান উদ-দৌলা বর্ষণ (২/৩৫), রাকিবুল (২/৩৩), খালেদ (২/২১), মোসাদ্দেক হোসেন সৈকত (২/২০) আর মাহফুজুর (২/৪৫)-এর সাঁড়াসি বোলিং আক্রমণে মাত্র ১৭৮ রানে (৪২.১ ওভারে) অলআউট হয় অগ্রণী ব্যাংক। নাসির হোসেন (৫৮ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৫৬) একাই লড়াই করেন। বাকিরা কেউ মাথা তুলেই দাঁড়াতে পারেননি। ১৭৯ রানের লক্ষ্যে পৌঁছাতে আবাহনীকে মোটেই বেগ

টেস্ট সিরিজ শেষে প্রিমিয়ার লিগে নেমেই সেঞ্চুরি শান্তর

বাংলাদেশ যে যোগ্যতার ও শ্রেয়তর দল হিসেবেই পাকিস্তানকে ২ ম্যাচের টেস্ট সিরিজে তুলোধুনো করেছে এবং টাইগাররা যে সবাই ফর্মের চূড়ায় আছেন ও টগবগ করে ফুটছেন, তার প্রমাণ মিলল আজ ২৩মে।

টেস্ট সিরিজের কারণে প্রিমিয়ার লিগের প্রথম ৬ ম্যাচ খেলতে না পারা ক্রিকেটাররা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম মাঠে নেমেই ব্যাট ও বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছেন।

বিকেএসপি ৩ নম্বর মাঠে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর তাইজুল ইসলাম মোহামেডানের পক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন। একইভাবে ইউল্যাব মাঠে আবাহনীর হয়ে এবারের লিগে প্রথম খেলতে নেমেই অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ইউল্যাব মাঠে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিরর ওপর ভর করে অগ্রণী ব্যাংককে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।

প্রথম সেশনে ৫ বোলার রোহান উদ-দৌলা বর্ষণ (২/৩৫), রাকিবুল (২/৩৩), খালেদ (২/২১), মোসাদ্দেক হোসেন সৈকত (২/২০) আর মাহফুজুর (২/৪৫)-এর সাঁড়াসি বোলিং আক্রমণে মাত্র ১৭৮ রানে (৪২.১ ওভারে) অলআউট হয় অগ্রণী ব্যাংক। নাসির হোসেন (৫৮ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৫৬) একাই লড়াই করেন। বাকিরা কেউ মাথা তুলেই দাঁড়াতে পারেননি।

১৭৯ রানের লক্ষ্যে পৌঁছাতে আবাহনীকে মোটেই বেগ পেতে হয়নি। শান্ত ওপেন করতে নেমে ৭টি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৯০ বলে ১০৮ রানের হার না মানা হ্যারিকেন ইনিংস উপহার দিলে মাত্র ৩১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। জিসান আলম (৬) শুরুতে আউট হয়ে গেলে অপর ওপেনার শান্ত আর মাহিদুল ইসলাম অংকন (৮৬ বলে ৫৬ নট আউট) দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৭১ রান জুড়ে দল জিতিয়ে সাজঘরে ফেরেন বিজয়ীর বেশে।

লিগে সপ্তম খেলায় আবাহনীর পঞ্চম জয়ের বিপরীতে অগ্রণী হারল চতুর্থবারের মতো।

এআরবি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow