ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। রোববার (১ মার্চ) ট্রাইব্যুনালে তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটো। জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান। এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি আদালত। আমরা চাই আদালতের পরিবেশ মর্যাদাপূর্ণ থাকুক। তিনি আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে প্রত্যাশা করেন তিনি। নাজনীন নাহার আরও বলেন, রায় না হওয়া পর্যন্ত একজন আসামি হিসেবে জিয়াউল আহসান যেন যথাযথ সম্মান পান। এ জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কোনো বিশেষ সুবিধা পায় না। পরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মুর্তাজা মজুমদার বলেন, স

ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। রোববার (১ মার্চ) ট্রাইব্যুনালে তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটো। জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান। এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি আদালত। আমরা চাই আদালতের পরিবেশ মর্যাদাপূর্ণ থাকুক। তিনি আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে প্রত্যাশা করেন তিনি। নাজনীন নাহার আরও বলেন, রায় না হওয়া পর্যন্ত একজন আসামি হিসেবে জিয়াউল আহসান যেন যথাযথ সম্মান পান। এ জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কোনো বিশেষ সুবিধা পায় না। পরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মুর্তাজা মজুমদার বলেন, সব পক্ষ সমান সুযোগ-সুবিধা পাবেন। এতে কোনো ব্যত্যয় ঘটবে না।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow