ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাকাইহাট রোডের বড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুরের আমিরুল চৌধুরী ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন বড় সেতু পার হচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সূত্রে জানা গেছে,মোটরসাইকেলে হাসানসহ মোট তিনজন আরোহী ছিলেন। বড় দহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসানের অবস্থার অবনতি দেখে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রা

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাকাইহাট রোডের বড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুরের আমিরুল চৌধুরী ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন বড় সেতু পার হচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সূত্রে জানা গেছে,মোটরসাইকেলে হাসানসহ মোট তিনজন আরোহী ছিলেন। বড় দহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসানের অবস্থার অবনতি দেখে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে।

আনোয়ার আল শামীম/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow