ট্রাম্পের ভাষণ সরাসরি প্রচার করেনি এবিসি, এনবিসি ও সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাইম-টাইম ভাষণ যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের মধ্যে দুটি (এনবিসি-এবিসি) এবং সিএনএন তাদের মূল সম্প্রচার মাধ্যমে প্রচার করেনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, দীর্ঘদিন ধরেই মার্কিন গণমাধ্যমের ওপর কঠোর সমালোচনা করে আসছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের চার মাস আগে দেওয়া এই ভাষণের মূল বিষয় ছিল নির্বাচন নিরাপত্তা। ভাষণে ট্রাম্প বলেন, যেসব টেলিভিশন নেটওয়ার্ক তার ভাষণ সম্প্রচার করেনি তারা একটি ষড়যন্ত্রে জড়িত এবং তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত। তিনি বলেন, একটি বিরল পদক্ষেপ হিসেবে এনবিসি ও এবিসি-এই ভুয়া সংবাদমাধ্যম দুটিই জানিয়েছে তারা এই ভাষণ প্রচার করবে না। এ ধরনের প্রতারণার শাস্তি হওয়া উচিত তাদের লাইসেন্স বাতিল। তবে, বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী (First Amendment) অনুযায়ী, কোন সম্প্রচারমাধ্যম কী প্রচার করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। যদিও জনস্বার্থের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার স্বার্থে অতীতে এ ধর

ট্রাম্পের ভাষণ সরাসরি প্রচার করেনি এবিসি, এনবিসি ও সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাইম-টাইম ভাষণ যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের মধ্যে দুটি (এনবিসি-এবিসি) এবং সিএনএন তাদের মূল সম্প্রচার মাধ্যমে প্রচার করেনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, দীর্ঘদিন ধরেই মার্কিন গণমাধ্যমের ওপর কঠোর সমালোচনা করে আসছেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের চার মাস আগে দেওয়া এই ভাষণের মূল বিষয় ছিল নির্বাচন নিরাপত্তা।

ভাষণে ট্রাম্প বলেন, যেসব টেলিভিশন নেটওয়ার্ক তার ভাষণ সম্প্রচার করেনি তারা একটি ষড়যন্ত্রে জড়িত এবং তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত।

তিনি বলেন, একটি বিরল পদক্ষেপ হিসেবে এনবিসি ও এবিসি-এই ভুয়া সংবাদমাধ্যম দুটিই জানিয়েছে তারা এই ভাষণ প্রচার করবে না। এ ধরনের প্রতারণার শাস্তি হওয়া উচিত তাদের লাইসেন্স বাতিল।

তবে, বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী (First Amendment) অনুযায়ী, কোন সম্প্রচারমাধ্যম কী প্রচার করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। যদিও জনস্বার্থের গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার স্বার্থে অতীতে এ ধরনের প্রেসিডেন্টের ভাষণ সাধারণত সম্প্রচার করা হয়েছে।

ভাষণের আগে এবিসি নিউজ জানায়, তারা ট্রাম্পের ভাষণ মূল টেলিভিশন চ্যানেলে নয়, বরং ABC News Live স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ABC News Radio-তে প্রচার করবে।

এদিকে এনবিসি নিউজ তাদের মূল টিভি চ্যানেলের পরিবর্তে বিনামূল্যের স্ট্রিমিং সেবা NBC News NOW-এ ভাষণটি প্রচার করেছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

সিএনএন জানায়, তারা ভাষণটি সংবাদমূল্য বিবেচনায় পর্যবেক্ষণ করবে এবং এর সরাসরি সম্প্রচার তাদের ওয়েবসাইট ও সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং সেবা CNN All Access-এ দেখানো হবে।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তিনি এমন কিছু গোয়েন্দা তথ্য অবমুক্ত (ডিক্লাসিফাই) করেছেন যেখানে যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপ প্রমাণিত। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর পূর্ববর্তী মূল্যায়নে বলা হয়েছিল, ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনে বেইজিংয়ের কোনো ভূমিকার প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্প তার ভাষণে সংক্ষেপে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, এতে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন। তবে, তার বক্তব্যের মূল অংশজুড়ে ছিল নির্বাচন নিরাপত্তা নিয়ে অভিযোগ।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow