ফুটবল দেখে বাজি, জুয়ার ফাঁদ ও রহস্যে ‘ফুটবল হট্টগোল’

চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় দেশের চিত্র। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের তর্ক-বিতর্ক, উচ্ছ্বাস আর উদযাপনে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লা। এই উন্মাদনাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও নির্মিত হয়েছে বিশেষ নাটক। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন গল্প নিয়ে দর্শকের সামনে এসেছে ‘ফুটবল হট্টগোল’। আজ (১১ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। আরও পড়ুন কেক কাটতে গিয়ে থমকে গেলেন পূর্ণিমা, বের হলো রহস্যময় উপহার নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরী, যার ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পেয়ে হতাশ আয়ান ফুটবল নিয়ে নিজের অসাধারণ ভবিষ্যদ্বাণীর ক্ষমতাকে কাজে লাগিয়ে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে। তার প্রতিটি ভবিষ্যদ্বাণী মিলতে থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। একসময় তার ভবিষ্যদ্বাণীকে কেন্দ্র করে জুয়ার বিশাল চক্র গড়ে ওঠে। হঠাৎ করেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই গল্পে শুরু হয় নতুন মোড়। নাটকে শ্যামল মাওলার বিপর

ফুটবল দেখে বাজি, জুয়ার ফাঁদ ও রহস্যে ‘ফুটবল হট্টগোল’

চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় দেশের চিত্র। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের তর্ক-বিতর্ক, উচ্ছ্বাস আর উদযাপনে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লা। এই উন্মাদনাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও নির্মিত হয়েছে বিশেষ নাটক। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন গল্প নিয়ে দর্শকের সামনে এসেছে ‘ফুটবল হট্টগোল’।

আজ (১১ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরী, যার ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পেয়ে হতাশ আয়ান ফুটবল নিয়ে নিজের অসাধারণ ভবিষ্যদ্বাণীর ক্ষমতাকে কাজে লাগিয়ে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে। তার প্রতিটি ভবিষ্যদ্বাণী মিলতে থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। একসময় তার ভবিষ্যদ্বাণীকে কেন্দ্র করে জুয়ার বিশাল চক্র গড়ে ওঠে। হঠাৎ করেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই গল্পে শুরু হয় নতুন মোড়।

নাটকে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। তিনি একজন তরুণ ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে আয়ানের সঙ্গে তার পরিচয় হয়। পরে আয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য উদঘাটনের মিশনে নামেন তিনি।

নির্মাতা দীপু হাজরা জানান, বিশ্বকাপকে ঘিরে নির্মিত অধিকাংশ নাটকে হাস্যরস বা আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের দ্বন্দ্বই বেশি উঠে আসে। কিন্তু ‘ফুটবল হট্টগোল’-এ ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা জুয়া, প্রতারণা এবং অপরাধচক্রের মতো বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু এবং জয়নাল জ্যাক। ফুটবল বিশ্বকাপের আবহে রহস্য, থ্রিলার ও সামাজিক বার্তার মিশেলে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow