ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে এবার ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন। কবির হোসেন বলেন, ‘ঈদ ঘিরে লোকজন বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে। ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ‘টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না। যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow