ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন।  শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে।  নিহত সাইফুল সরাইল সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বাজারের সাইফুল গ্যালারি নামে কাপড় ব্যাবসায়ী ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. তানিম আহম্মেদ আহত হয়।  আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেটকারটি আটকে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহারিকা এক্সপ্রেস চট্টগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এবং ভিতরে থাকা সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ওসি জানান, লেভেল ক্রসিংটিতে কোনো গেইটম্যান নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন।  শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে।  নিহত সাইফুল সরাইল সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বাজারের সাইফুল গ্যালারি নামে কাপড় ব্যাবসায়ী ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. তানিম আহম্মেদ আহত হয়।  আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেটকারটি আটকে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহারিকা এক্সপ্রেস চট্টগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এবং ভিতরে থাকা সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ওসি জানান, লেভেল ক্রসিংটিতে কোনো গেইটম্যান নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow