ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত বন্যপ্রাণীর হামলা, আহত ১০
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে হায়েনা সদৃশ একটি অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ, শিশু ছাড়াও গৃহপালিত প্রাণী রয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, আহতের প্রকৃত সংখ্যা অন্তত ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার শেষে কেউ বাড়ির উঠানে, কেউ স্থানীয় চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। অল্প সময়ের মধ্যে প্রাণীটি এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে পথচারী, বাড়ির আঙিনায় থাকা মানুষ, এমনকি কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালায়। বুড়িপুকুর গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, ‘প্রাণীটি ছিল অত্যন্ত হিংস্র। মানুষ দেখামাত্রই তেড়ে এসে কামড়ে দিচ্ছিল। পরে গ্রামবাসী একযোগে ধাওয়া করলে সেটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।’ স্থানীয়দের দাবি, একটি প্রাণীই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হামলা চালিয়েছে। যদ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে হায়েনা সদৃশ একটি অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নারী, পুরুষ, শিশু ছাড়াও গৃহপালিত প্রাণী রয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, আহতের প্রকৃত সংখ্যা অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার শেষে কেউ বাড়ির উঠানে, কেউ স্থানীয় চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। অল্প সময়ের মধ্যে প্রাণীটি এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে পথচারী, বাড়ির আঙিনায় থাকা মানুষ, এমনকি কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালায়।
বুড়িপুকুর গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, ‘প্রাণীটি ছিল অত্যন্ত হিংস্র। মানুষ দেখামাত্রই তেড়ে এসে কামড়ে দিচ্ছিল। পরে গ্রামবাসী একযোগে ধাওয়া করলে সেটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।’
স্থানীয়দের দাবি, একটি প্রাণীই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হামলা চালিয়েছে। যদিও অনেকেই এটিকে হায়েনা বলে ধারণা করছেন, কেউ কেউ মনে করছেন এটি হায়না সদৃশ অন্য কোনো বন্যপ্রাণীও হতে পারে। এ ঘটনায় সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন এলাকাবাসী।
আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, আহতদের ক্ষতস্থান পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়েনা-জাতীয় কোনো বন্যপ্রাণীর কামড় হতে পারে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডিরোজ আলম বলেন, আহতদের নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সবাইকে বাড়ি পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়রা বন বিভাগ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রাণীটিকে দ্রুত শনাক্ত ও আটক করা না হলে আবারও মানুষের ওপর হামলার আশঙ্কা রয়েছে।
What's Your Reaction?