ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা

নাটোরের বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব-ঠিকাদারকে পেটানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।  শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত নেতার নাম শুভ। তিনি নাটোর জেলা ছাত্রদলের সদস্য এবং বাগাতিপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মাছিমপুর মহল্লার বাসিন্দা।  জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে। ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস। সম্প্রতি প্রকল্পের সীমানাপ্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে ছাত্রদল নেতা শুভ ও বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন প্রকল্প এলাকায় য

ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা

নাটোরের বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব-ঠিকাদারকে পেটানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। 

শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত নেতার নাম শুভ। তিনি নাটোর জেলা ছাত্রদলের সদস্য এবং বাগাতিপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মাছিমপুর মহল্লার বাসিন্দা। 

জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে। ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস। সম্প্রতি প্রকল্পের সীমানাপ্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে ছাত্রদল নেতা শুভ ও বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন প্রকল্প এলাকায় যান। সেখানে উপস্থিত সাব-ঠিকাদার মাহবুব হোসেনের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাহবুব হোসেনকে মারধর করেন ছাত্রদল নেতা শুভ।

মারধরের কথা স্বীকার করে শুভ বলেন, ‘স্টেডিয়ামে তিন নম্বর ইট ও বালুর জায়গায় মাটি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদার বলেন, আমরা ধান্দা করতে গেছি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা থাপ্পড় মেরেছি।’

পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিয়মের বিষয়ে কথা বলতে গিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শুভ রাগ করে চড় মারেন।

সাব-ঠিকাদার মাহবুব হোসেন বলেন, কাজে অনিয়ম থাকলে কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। কিন্তু সে কারণে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদলের কোনো কর্মী অনিয়মের তদন্ত করতে পারেন না। তারা বড়জোর যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে পারেন। মারধরের ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow