ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।সাক্ষাৎকালে বইটি গ্রহণ করে ড. ইউনূস সন্তোষ প্রকাশ করেন এবং লেখক আবিদুলকে ধন্যবাদ জানান। সাক্ষাৎ শেষে আবিদুল ইসলাম খান বলেন, জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়। রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজের চোখে দেখা উত্তাল সময়ের সাক্ষ্য হিসেবে বইটি ড. ইউনূসের হাতে তুলে দিয়েছি। প্রায় আধা ঘণ্টার এ সাক্ষাতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। তিনি বলেন, জুলাই কারও একার নয়, জুলাই সবার। তাই একপাক্ষিক বয়ান নয়, সব পক্ষের বয়ান শুনতে হবে। তবেই জুলাইয়ের প্রকৃত ইতিহাস ধারণ করা সম্ভব। তিনি বলেন, সব ভিন্নমতের মাঝেও জুলাই ঐক্যের প্রতীক। গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এফএআর/এমকেআর

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।সাক্ষাৎকালে বইটি গ্রহণ করে ড. ইউনূস সন্তোষ প্রকাশ করেন এবং লেখক আবিদুলকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎ শেষে আবিদুল ইসলাম খান বলেন, জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়। রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজের চোখে দেখা উত্তাল সময়ের সাক্ষ্য হিসেবে বইটি ড. ইউনূসের হাতে তুলে দিয়েছি।

প্রায় আধা ঘণ্টার এ সাক্ষাতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। তিনি বলেন, জুলাই কারও একার নয়, জুলাই সবার। তাই একপাক্ষিক বয়ান নয়, সব পক্ষের বয়ান শুনতে হবে। তবেই জুলাইয়ের প্রকৃত ইতিহাস ধারণ করা সম্ভব।

তিনি বলেন, সব ভিন্নমতের মাঝেও জুলাই ঐক্যের প্রতীক। গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এফএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow