ডা. নাসিরকে দেখতে ঢামেকে জেডআরএফের প্রতিনিধিদল
শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আহত ডা. নাসির আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) একটি প্রতিনিধিদল।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের বিশেষ নির্দেশনায় রোববার (১৭ মে) বিকেল ৬টায় তারা হাসপাতালে উপস্থিত হন।
জেডআরএফেরর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে প্রতিনিধিদলটি আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
এসময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।
জেডআরএফের পক্ষ থেকে ডা. নাসিরের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুস সালাম, জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান এবং প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, চিকি
শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আহত ডা. নাসির আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) একটি প্রতিনিধিদল।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের বিশেষ নির্দেশনায় রোববার (১৭ মে) বিকেল ৬টায় তারা হাসপাতালে উপস্থিত হন।
জেডআরএফেরর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে প্রতিনিধিদলটি আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
এসময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।
জেডআরএফের পক্ষ থেকে ডা. নাসিরের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুস সালাম, জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান এবং প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. খালেকুজ্জামান দিপু, ড্যাব নেতা ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. নাসির আহমেদ হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।