ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল।  শুক্রবার (১৭ জুলাই) রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূইয়া নামে এক ব‍্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়।  এ সময় ডাকাত দল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূইয়া পার্শ্ববর্তী বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে আসার সময় বাইরে উপস্থিত ডাকাত দল তাদের ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূইয়ার মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।  ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাত দল চলে গেলে খবর পেয়ে আশপাশের লোকজন এসে গুরুতর আহত চাচা সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। 

শুক্রবার (১৭ জুলাই) রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূইয়া নামে এক ব‍্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়। 

এ সময় ডাকাত দল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূইয়া পার্শ্ববর্তী বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে আসার সময় বাইরে উপস্থিত ডাকাত দল তাদের ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূইয়ার মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন। 

ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাত দল চলে গেলে খবর পেয়ে আশপাশের লোকজন এসে গুরুতর আহত চাচা সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঁঠালিয়া এলাকায় এক রাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow