ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার চারজন হলেন- রামগতি উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা মো. মোশারফ হোসেন (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের বাসিন্দা সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গজারিয়া ইউনিয়নের বাসিন্দা মানিক ব্যাপারী (৩২) এবং রামগতি উপজেলার চর কাশিয়া ইউনিয়নের বাসিন্দা মামুদ (৪০)।  পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি হাইস, একটি রেঞ্জ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোড়াবাটি, তিনটি মোবাইল ফোন, দুটি নি-ক্যাপ, একটি বেল্টের অংশবিশেষ ও এক জোড়া জুতা জব্দ করা হয়। এসময় আরও ২/৩ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।  লক্ষ্মীপুরের অতিরিক

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার চারজন হলেন- রামগতি উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা মো. মোশারফ হোসেন (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের বাসিন্দা সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গজারিয়া ইউনিয়নের বাসিন্দা মানিক ব্যাপারী (৩২) এবং রামগতি উপজেলার চর কাশিয়া ইউনিয়নের বাসিন্দা মামুদ (৪০)।  পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি হাইস, একটি রেঞ্জ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোড়াবাটি, তিনটি মোবাইল ফোন, দুটি নি-ক্যাপ, একটি বেল্টের অংশবিশেষ ও এক জোড়া জুতা জব্দ করা হয়। এসময় আরও ২/৩ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।  লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী কালবেলাকে বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অন্য দুই ডাকাতকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow