ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। তবে তাদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিক মিয়ার দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি কাটার, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড, ডাকাতির কাজে ব্যবহৃত পুরাতন গাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। তবে তাদের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিক মিয়ার দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি কাটার, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড, ডাকাতির কাজে ব্যবহৃত পুরাতন গামছা, লুঙ্গি ও একটি নম্বরবিহীন পুরাতন সিএনজিচালিত অটোরিকশা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে থানা পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
What's Your Reaction?