ডিএমপিতে এপ্রিলে সেরা মিরপুর বিভাগ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এপ্রিল মাসের অপরাধ মূল্যায়নে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। অপরাধ পর্যালোচনা সভা শেষে পুরস্কার পাওয়া কর্মকর্তা ও পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। মাস সেরা হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করে গেছি। মাস শেষে সেটার ফল পেয়েছি পুরো ডিভিশন। এটা সবার অর্জন, আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। এছাড়া গত মাসের কার্যক্রম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে উত্তরা পশ্চিম থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। শ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এপ্রিল মাসের অপরাধ মূল্যায়নে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। অপরাধ পর্যালোচনা সভা শেষে পুরস্কার পাওয়া কর্মকর্তা ও পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। মাস সেরা হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করে গেছি। মাস শেষে সেটার ফল পেয়েছি পুরো ডিভিশন। এটা সবার অর্জন, আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।
এছাড়া গত মাসের কার্যক্রম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে উত্তরা পশ্চিম থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। শ্রেষ্ঠ এসআই হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন খিলগাঁও থানার এসআই মোশারফ হোসেন এবং পল্লবী থানার এসআই মো. আবু সামা। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী থানার এএসআই মো. জাবেদ পারভেজ ও মোহাম্মদপুর থানার এএসআই নাদের আলী।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম পিপিএম-সেবা। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. লিটন ইসলাম এবং রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট এসএম আব্দুল আজিজ।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?