ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়। শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৩৪ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫৩ জন, গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এমআইএইচএস/

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৩৪ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫৩ জন, গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow