ডিম-মুরগির দাম কমলেও বেড়েছে আলু-পেঁয়াজের দাম
রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে পাঁচ থেকে ১০ টাকা কমেছে ডিমের হালি ও মুরগির কেজিতে। অধিকাংশ সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে আলু, পেঁয়াজ, গাজর ও শসার দাম। এছাড়াও স্থিতিশীল আছে চাল, মাছ ও গরুর মাংসের বাজার। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় নগরীর সাহেববাজার ও এর আশপাশের বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫৫ টাকা, ফার্মের মুরগির লাল ডিম ৩৪ থেকে ৩৬ টাকা ও সাদা ডিম ৩২ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ডিমের দর বিশ্লেষণ করলে দেখা যায় হালি প্রতি ডিমের দাম কমেছে পাঁচ টাকা। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়। সোনালি মুরগি ২২০ থেকে ২৩০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০থেকে ৬০০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায় এবং আলুর মানভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়াও মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। আটাশ চালের দাম কিছুটা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ থেক
রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে পাঁচ থেকে ১০ টাকা কমেছে ডিমের হালি ও মুরগির কেজিতে। অধিকাংশ সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে আলু, পেঁয়াজ, গাজর ও শসার দাম। এছাড়াও স্থিতিশীল আছে চাল, মাছ ও গরুর মাংসের বাজার।
শনিবার (২৭ জুন) বেলা ১১টায় নগরীর সাহেববাজার ও এর আশপাশের বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫৫ টাকা, ফার্মের মুরগির লাল ডিম ৩৪ থেকে ৩৬ টাকা ও সাদা ডিম ৩২ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ডিমের দর বিশ্লেষণ করলে দেখা যায় হালি প্রতি ডিমের দাম কমেছে পাঁচ টাকা। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়। সোনালি মুরগি ২২০ থেকে ২৩০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০থেকে ৬০০ টাকায়।
সপ্তাহ ব্যবধানে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায় এবং আলুর মানভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়াও মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। আটাশ চালের দাম কিছুটা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।
এদিকে গত সপ্তাহের ন্যায় করলা, কাঁকরোল, বেগুন ও বরবটি ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল আছে এই তালিকায়। এছাড়া বরবটি, কচুর লতি, বেগুন, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
এ সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে, টমেটো ১৮০-২২০টাকা কেজি, কাঁচাকলা এক হালি ৩০ টাকা, লাউ প্রতিটি ৩০-৪০ টাকা, গাজর ১৫০-১৮০ টাকা কেজি, কাঁচা পেঁপে ৫০-৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা, করলা ৪০-৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পটল ৪৫ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিংগা ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, কচুর লতি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০টাকায়।
রাজশাহীর সাহেব বাজারে বাজার করতে আসা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত সপ্তাহের ন্যায় মুরগির দাম কমেছে। সবজির দাম আগে যা এখনো তাই রয়েছে। তবে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা বেড়েছে। তবে সবথেকে বাজারে দাম বেশি টমেটো ও গাজর এবং শসার দাম।’
রাজশাহীর সাহেববাজারের মাস্টারপাড়া বাজারের ওবায়দুল্লাহ রকি বলেন, ‘বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় থাকায় দাম অনেকটা কম। খড়ার কারণে অনেকে ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। গত সপ্তাহের ন্যায় স্থিতিশীল রয়েছে সব সবজির দাম। তবে শসার দাম অনেকটাই বেড়েছে। সবথেকে বেশি বেড়েছে শসার দাম।’
ডিম ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, ‘ঈদের পর থেকেই ডিমের দাম কমছে। রাজশাহীতে গরম থাকায় ডিমের দামে ভাটা পড়েছে। সাদা ডিমটি ৩২ টাকা হালি বিক্রি হচ্ছে যা কয়েক মাসে কম।’
এদিকে মাছের দামে কিছুটা বৈচিত্র্য দেখা গেছে। কিছু মাছের দাম স্থিতিশীল থাকলেও কিছু মাছের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া আর পাঙাশ ছাড়া অধিকাংশ মাছের দাম এখনো বেশি। বাজারে প্রতি কেজি রুই মাছ ২৫০-৩৫০ টাকা, কাতল ৩০০-৪০০ টাকা, চিংড়ি ৬৫০-৯০০ টাকা, টেংরা ৫৫০-৭০০ টাকা, চাষের শিং ৩৫০-৪৫০ টাকা, চাষের কৈ ২০০-২৫০ টাকা, তেলাপিয়া ১৫০-২২০ টাকা, চাষের পাঙাশ ১৮০-২২০ টাকা ও কোরাল মাছ ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে প্রতি কেজি বোয়াল ৬০০-৭০০ টাকা, দেশি কৈ ৮০০-১০০০ টাকা ও দেশি শিং ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজশাহী মহানগর কাঁচা বাজার সমিতির সভাপতি ফাইজুল আলী বলেন, ‘বাজারে সবজির দাম আগের তুলনায় রয়েছে। তবে মাছ, আলু ও পিয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে অতিরিক্ত গরমের কারণে বিক্রি কমেছে।’
মনির হোসেন মাহিন/এফএ/এএসএম
What's Your Reaction?