ডিম সেদ্ধ করার পর পানি ফেলে না দিয়ে কাজে লাগান

ডিম সেদ্ধ করার পর যে পানি আমরা সাধারণত ফেলে দিই, সেটি আসলে অনেক ক্ষেত্রেই উপকারী হতে পারে, এ কথা অনেকেই জানেন না। রান্নাঘরের এই সাধারণ এই পানি সঠিকভাবে ব্যবহার করলে বাগান পরিচর্যা থেকে শুরু করে চুল, ত্বক এমনকি পোষা প্রাণীর যত্নেও কাজে লাগতে পারে। মূলত ডিমে থাকা ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদানের কিছু অংশ সেদ্ধ করার সময় পানিতে মিশে যায়, যা এই পানিকে পুষ্টিগুণে সমৃদ্ধ করে তোলে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডিম সেদ্ধ করা পানি ব্যবহার করবেন-  প্রাকৃতিক সার তৈরিতে ডিমে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সেদ্ধ করার সময় এর একটি অংশ পানিতে মিশে যায়। এই পানি ঠান্ডা করে গাছে দিলে তা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। বিশেষ করে যেসব গাছের ক্যালসিয়ামের চাহিদা বেশি, তাদের জন্য এটি বেশ উপকারী। এটি গাছের কোষ গঠন মজবুত করতে এবং শিকড়ের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে গাছ সবল ও সবুজ থাকে। অনেক বাগানপ্রেমী এই পানিকে একটি সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। ক্যালসিয়ামের উৎস হিসেবে ডিমের খোসায় প্রায় ৯০ শতাংশ ক্যালসিয়াম থাকে। সেদ্ধ করার সময় এর কিছু অংশ পানিতে মিশে যায়, ফলে এই পান

ডিম সেদ্ধ করার পর পানি ফেলে না দিয়ে কাজে লাগান

ডিম সেদ্ধ করার পর যে পানি আমরা সাধারণত ফেলে দিই, সেটি আসলে অনেক ক্ষেত্রেই উপকারী হতে পারে, এ কথা অনেকেই জানেন না। রান্নাঘরের এই সাধারণ এই পানি সঠিকভাবে ব্যবহার করলে বাগান পরিচর্যা থেকে শুরু করে চুল, ত্বক এমনকি পোষা প্রাণীর যত্নেও কাজে লাগতে পারে। মূলত ডিমে থাকা ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদানের কিছু অংশ সেদ্ধ করার সময় পানিতে মিশে যায়, যা এই পানিকে পুষ্টিগুণে সমৃদ্ধ করে তোলে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডিম সেদ্ধ করা পানি ব্যবহার করবেন- 

প্রাকৃতিক সার তৈরিতে

ডিমে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সেদ্ধ করার সময় এর একটি অংশ পানিতে মিশে যায়। এই পানি ঠান্ডা করে গাছে দিলে তা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। বিশেষ করে যেসব গাছের ক্যালসিয়ামের চাহিদা বেশি, তাদের জন্য এটি বেশ উপকারী। এটি গাছের কোষ গঠন মজবুত করতে এবং শিকড়ের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে গাছ সবল ও সবুজ থাকে। অনেক বাগানপ্রেমী এই পানিকে একটি সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।

jago

ক্যালসিয়ামের উৎস হিসেবে

ডিমের খোসায় প্রায় ৯০ শতাংশ ক্যালসিয়াম থাকে। সেদ্ধ করার সময় এর কিছু অংশ পানিতে মিশে যায়, ফলে এই পানি ক্যালসিয়ামের একটি হালকা উৎস হয়ে ওঠে। কেউ কেউ এই পানি স্যুপ বা ডাল রান্নায় ব্যবহার করেন। তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই ডিম ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সম্ভব হলে জৈব বা নিরাপদ ডিম ব্যবহার করা উচিত। যদিও এটি সম্পূর্ণ বিকল্প সাপ্লিমেন্ট নয়, তবুও প্রাকৃতিকভাবে পুষ্টি গ্রহণে সহায়ক হতে পারে।

jago

চুলের যত্নে 

ডিম সেদ্ধ করা পানি চুলের জন্যও একটি কার্যকর প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করতে পারে। এতে থাকা খনিজ উপাদান চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং খুশকি কমাতে সহায়ক হতে পারে। চুল ধোয়ার পর শেষ ধাপে এই ঠান্ডা পানি ব্যবহার করলে চুলে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। বিশেষ করে শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুলের জন্য এটি উপকারী, কারণ এটি চুলের স্থিতিস্থাপকতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

ত্বকের যত্নে ব্যবহার

এই পানিতে থাকা খনিজ উপাদান ত্বকের জন্যও উপকারী বলে মনে করা হয়। অনেকে সেদ্ধ ডিমের পানি ঠান্ডা করে মুখ ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন। এতে ত্বক কিছুটা সতেজ ও মসৃণ অনুভূত হবে। যদিও এটি কোনো চিকিৎসা বিকল্প নয়, তবে প্রাকৃতিক স্কিন কেয়ারের অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

jago

পোষা প্রাণীর জন্য

ডিম সেদ্ধ করা পানি শুধু মানুষের জন্য নয়, পোষা প্রাণীর জন্যও উপকারী হতে পারে। কুকুর বা বিড়ালের খাবারে অল্প পরিমাণে এই পানি মেশালে তাদের হাড় ও দাঁত মজবুত হতে সাহায্য করতে পারে। এতে থাকা খনিজ উপাদান পোষ্যদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। পাশাপাশি এটি গাঁটের ব্যথা কমাতেও কিছুটা ভূমিকা রাখতে পারে। তবে অবশ্যই পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে।

পরিচ্ছন্নতায়

ডিম সেদ্ধ করার পানির রান্নাঘরের তেল চিটচিটে ভাব ও ময়লা দূর করে। চুলার ওপরের অংশ পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন।

ব্যবহার করার সময় সতর্কতা

এই পানির উপকারিতা পেতে হলে পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। ডিম সেদ্ধ করার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ডিম ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে খোসার ময়লা পানিতে না মেশে।

যদি এই পানি পান করা বা রান্নায় ব্যবহার করতে চান, তাহলে এটি একটি পরিষ্কার কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করা উচিত। বেশি সময় রেখে দিলে এর গুণাগুণ নষ্ট হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি সেদ্ধ করার সময় ডিম ভেঙে যায়, তাহলে সেই পানি ব্যবহার না করাই ভালো। এতে ব্যাকটেরিয়া বা অস্বাস্থ্যকর উপাদান মিশে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সূত্র: গার্ডেনিং নো হাউ, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow