ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।  তিনি বলেছেন, প্রশাসনিক কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া। এটি চলমান পরিস্থিতির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেলেও মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন কার্যক্রমেরই অংশ। বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। আমরা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। সিলেটের বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডার), রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো অনেক বাস্তবতা সামনে এনেছে। তাই মাজারের আয়-ব্যয় ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

তিনি বলেছেন, প্রশাসনিক কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া। এটি চলমান পরিস্থিতির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেলেও মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন কার্যক্রমেরই অংশ।

বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। আমরা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। সিলেটের বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডার), রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো অনেক বাস্তবতা সামনে এনেছে। তাই মাজারের আয়-ব্যয় ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow