ডেইলি স্টার কার্যালয়ে হামলা মামলায় ব্যবসায়ী সাইফুল রিমান্ডে

ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ব্যবসায়ী সাইফুল ইসলামকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে তদন্তের স্বার্থে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোফাজ্জল হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গত ৭ জুলাই সাইফুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৯ জুলাই দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার বাসা থেকে ৩২ বছর বয়সী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এসকেএম লেদার লিমিটেড নামে একটি জুতা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, সাইফুল একজন ব্যবসায়ী এবং ঘটনার দিন ব্যবসায়িক কাজ

ডেইলি স্টার কার্যালয়ে হামলা মামলায় ব্যবসায়ী সাইফুল রিমান্ডে

ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ব্যবসায়ী সাইফুল ইসলামকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে তদন্তের স্বার্থে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোফাজ্জল হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গত ৭ জুলাই সাইফুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৯ জুলাই দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার বাসা থেকে ৩২ বছর বয়সী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এসকেএম লেদার লিমিটেড নামে একটি জুতা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, সাইফুল একজন ব্যবসায়ী এবং ঘটনার দিন ব্যবসায়িক কাজে কারওয়ান বাজারে গিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা হামলা, ভাঙচুর, লুটপাট বা অগ্নিসংযোগের অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন। এ যুক্তিতে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাওয়া হলেও আদালত তা নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার ভবনে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলার পাশাপাশি ভবনের বিভিন্ন তলায় আগুন দেওয়া হয় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করা হয়। হামলায় ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস ও নগদ অর্থ লুটসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই দিনে প্রথম আলো কার্যালয়েও হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ২২ ডিসেম্বর ডেইলি স্টার-এর হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow