ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব।   বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে মানুষের প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। এ কারণে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব।  

বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে মানুষের প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। এ কারণে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাসার ছাদে পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে। এর অংশ হিসেবে প্রতি শনিবার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালু থাকলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে।

এ সময় সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই নীতিকে সামনে রেখে সবাইকে সচেতন হতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow