ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৭২৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তা অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৪৪৩ জন। বর্তমানে সবচেয়ে বেশি ৫৪১ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া খুলনায় ২৯৮, বরিশালে ২৭৮, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ১১৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ২৩ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন। আরও পড়ুন টিকায় শতভাগ সফল, থামেনি মৃত্যু: এখন দায় কার? স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যায়নি। আগের দিনের হিসাব মতে, এ বছর মৃত্যু হয়েছে মোট ৬১ জনের। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের মধ্যে নারী ৩৯ জন বা ৬৩ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৬ দশমিক ১ শতাংশ। ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২০, উত্তর সিটি করপোরেশনের (ডিএন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৭২৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৪৪৩ জন।

বর্তমানে সবচেয়ে বেশি ৫৪১ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া খুলনায় ২৯৮, বরিশালে ২৭৮, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ১১৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ২৩ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যায়নি। আগের দিনের হিসাব মতে, এ বছর মৃত্যু হয়েছে মোট ৬১ জনের।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের মধ্যে নারী ৩৯ জন বা ৬৩ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৬ দশমিক ১ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২০, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাত ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১০, বরিশালে সাত, ময়মনসিংহে ছয়, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

একিউএফ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow