ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ। রোববার (২ আগস্ট) ‘ফ্যাসিস্ট, গুপ্ত, সুপ্ত ও সুশীলমুক্ত অ্যাটর্নি অফিস চাই; যোগ্য ত্যাগীদের মূল্যায়ন চাই’ শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারী আইনজীবীরা বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। আরও পড়ুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ এ সময় বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন। কর্মসূচিতে আইনজীবী আকতার

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ।

রোববার (২ আগস্ট) ‘ফ্যাসিস্ট, গুপ্ত, সুপ্ত ও সুশীলমুক্ত অ্যাটর্নি অফিস চাই; যোগ্য ত্যাগীদের মূল্যায়ন চাই’ শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকারী আইনজীবীরা বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

কর্মসূচিতে আইনজীবী আকতার হোসেন, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, মাসুদ রানা, আশিক নজরুল, মো. ইসা, এবিএম ইব্রাহীম খলিল, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন, আনোয়ারা শিখা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ববর্তী সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জনসহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow