ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে কারখানটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার কালি তৈরির একটি টিনশেড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা। কেআর/বিএ
রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে কারখানটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার কালি তৈরির একটি টিনশেড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
এরপর বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
কেআর/বিএ
What's Your Reaction?