ডেমরায় বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

রাজধানীর ডেমরায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের মো. আরাফাত হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আরাফাত গুলিস্তান হল মার্কেটে একটি দোকান চালাতেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দুইটার দিকে তিনি মারা যান। আরও পড়ুনইরানে তেলের ডিপোয় ইসরায়েলি হামলার পর রাস্তায় ‘আগুনের নদী’ ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পুলিশকে হুমকি, ২ জনের কারাদণ্ড  আরাফাতের বাবা মো. রুহুল আমিন জানান, গুলিস্তান হল মার্কেটে আরাফাতের মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আরাফাত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরাফাতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুন্সিকান্দি গ্রামে। তিনি ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যা

ডেমরায় বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

রাজধানীর ডেমরায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের মো. আরাফাত হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আরাফাত গুলিস্তান হল মার্কেটে একটি দোকান চালাতেন।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দুইটার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন
ইরানে তেলের ডিপোয় ইসরায়েলি হামলার পর রাস্তায় ‘আগুনের নদী’ 
ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পুলিশকে হুমকি, ২ জনের কারাদণ্ড 

আরাফাতের বাবা মো. রুহুল আমিন জানান, গুলিস্তান হল মার্কেটে আরাফাতের মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আরাফাত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরাফাতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুন্সিকান্দি গ্রামে। তিনি ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow