ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস পাইপ ফেটে যান চলাচলে ধীরগতি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজের সময় গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে গেছে। এতে উত্তরবঙ্গগামী যান চলাচল করছে ধীরগতিতে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং করার সময় এ পাইপ ফেটে যায়। এর ফলে ছয়টি গ্যাস পাম্প বন্ধ রয়েছে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন বলেন, বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিংয়ের সময় বিকট শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উত্তরবঙ্গগামী যান চলাচল ধীরগতি করে দেওয়া হয়। ঘটনাস্থলের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার ধীরগতি তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, ১০ ইঞ্চি পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত ১০ ইঞ্চি পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে ওই অংশের ছয়টি গ্যাস পাম্প বন্ধ রয়েছে। রাস্তার অপর পাশের ২০ ইঞ্চি পাইপ লাইন দিয়ে টাঙ্গাইল শহর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের টিম লাইন মেরামতের কাজ করা হচ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজের সময় গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে গেছে। এতে উত্তরবঙ্গগামী যান চলাচল করছে ধীরগতিতে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং করার সময় এ পাইপ ফেটে যায়। এর ফলে ছয়টি গ্যাস পাম্প বন্ধ রয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন বলেন, বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিংয়ের সময় বিকট শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উত্তরবঙ্গগামী যান চলাচল ধীরগতি করে দেওয়া হয়। ঘটনাস্থলের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, ১০ ইঞ্চি পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত ১০ ইঞ্চি পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে ওই অংশের ছয়টি গ্যাস পাম্প বন্ধ রয়েছে। রাস্তার অপর পাশের ২০ ইঞ্চি পাইপ লাইন দিয়ে টাঙ্গাইল শহর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের টিম লাইন মেরামতের কাজ করা হচ্ছে। কাজ শেষ হতে আজ রাত কিংবা আরও সময় লাগতে পারে।
আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
