ঢাকা টেস্টে জাতীয় সংগীত গাইবেন জোহাদ

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে বাংলাদেশ দলের জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।  দুই দলের খেলা শুরুর আগে উভয় দেশের জাতীয় সংগীত বাজানোর রীতি ক্রিকেটে চলছে বেশ আগে থেকেই। সেই নিয়ম মেনে আসন্ন টেস্টেও বাজবে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের জাতীয় সংগীত। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটারদের সাথে জাতীয় সংগীত গাইতে দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের। বাংলাদেশে সেই চল ছিল না তেমন। তবে এবার নেওয়া হয়েছে উদ্যোগ। ঢাকা টেস্টে বাংলাদেশের ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফের সাথে জোহাদ রেজার কণ্ঠেও বাজবে ‘আমার সোনার বাংলা’। নিশ্চিতভাবেই দেশের ক্রিকেট সমর্থক এবং গায়ক জোহাদের ভক্তদের জন্য স্মরণীয় এই মুহূর্ত হতে যাচ্ছে এটি। একনজরে দুই দলের স্কোয়াড : বাংলাদেশ (ঢাকা টেস্ট) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অ

ঢাকা টেস্টে জাতীয় সংগীত গাইবেন জোহাদ
আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে বাংলাদেশ দলের জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।  দুই দলের খেলা শুরুর আগে উভয় দেশের জাতীয় সংগীত বাজানোর রীতি ক্রিকেটে চলছে বেশ আগে থেকেই। সেই নিয়ম মেনে আসন্ন টেস্টেও বাজবে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের জাতীয় সংগীত। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটারদের সাথে জাতীয় সংগীত গাইতে দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের। বাংলাদেশে সেই চল ছিল না তেমন। তবে এবার নেওয়া হয়েছে উদ্যোগ। ঢাকা টেস্টে বাংলাদেশের ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফের সাথে জোহাদ রেজার কণ্ঠেও বাজবে ‘আমার সোনার বাংলা’। নিশ্চিতভাবেই দেশের ক্রিকেট সমর্থক এবং গায়ক জোহাদের ভক্তদের জন্য স্মরণীয় এই মুহূর্ত হতে যাচ্ছে এটি। একনজরে দুই দলের স্কোয়াড : বাংলাদেশ (ঢাকা টেস্ট) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আবাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow