ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুই বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের সঙ্গে ঢাকাগামী ইলিশা পরিবহনের সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নেন। আরও পড়ুন সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিচয় শনাক্ত   গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। আয়শা সিদ্দিকা আকাশী/এসআর  

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুই বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের সঙ্গে ঢাকাগামী ইলিশা পরিবহনের সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নেন।

 

গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow